1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব

সুনামগঞ্জ কলেজের ৭৫ বছর পূর্তি: মুক্তিযুদ্ধে শহিদ চার ছাত্র পেলেন মরণোত্তর সম্মাননা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০, ১১.১৬ পিএম
  • ৬৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহিদ কলেজের চার ছাত্রকে স্মরণ করেছেন আয়োজকরা। উৎসবের র‌্যালি শেষে চার শহিদ স্মরণে শহিদ স্বজনদের নিয়ে স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। পরে মঞ্চে এসে শহিদ পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। উদ্বোধনী এই অনুষ্ঠান সঞ্চালনা করেন সুখেন্দু সেন ও শামস শামীম।
মুক্তিযুদ্ধে শহিদ চার ছাত্রের স্বজনরা প্রথমবারের মতো কলেজের পক্ষ থেকে ৭৫ বছর পূর্তির ঐতিহাসিক মুহুর্তে সম্মাননা ক্রেস্ট পেয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।
শহিদ মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের মরণোত্তর সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তার ছোট ভাই এই কলেজেরই ছাত্র এ কে এম আজিজ, শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের ক্রেস্ট গ্রহণ করেন তার বোন ফুলু রাণী দাশ, শহিদ মুহম্মদ আলী আজগরের ক্রেস্ট গ্রহণ করেন তার ভাতিজা মো. মকবুল হোসেন এবং শহিদ তালেব আহমদের ক্রেস্ট গ্রহণ করেন তার ছোট ভাই এডভোকেট শামসুল ইসলাম।
শহিদ স্বজনদের হাতে ক্রেস্ট তুলে দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, আওয়ামী লীগ সভাপতি ও কলেজের প্রাক্তন ছাত্র মতিউর রহমান, কলেজ অধ্যক্ষ নীলিমা চন্দ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!