1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব

সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি: উৎসবে মাতোয়ারা প্রাক্তন শিক্ষার্থীরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০, ৫.০১ পিএম
  • ৭২৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারি কলেজের গৌরবোজ্জ্বল ৭৫ বছর উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের দু’দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে শান্তির প্রতীক পায়রা ওড়িয়ে জাতীয় সঙ্গীতের তালে উৎবের উদ্বোধন করেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ মো. আব্দুর রশিদ। পরে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচ নানা রঙের পোষাকে নিজেদের রাঙ্গিয়ে র‌্যালিতে অংশ নেয়। ১২টার সময় প্রথম পর্বের আলোচনা শুরু হয়। বেলা ১.২০ মিনিট পর্যন্ত উদ্বোধনী উৎসবের আলোচনাসভা শেষ হয়। এর মুক্তিযুদ্ধে শহিদ সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ছাত্র শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস, শহিদ তালেব আহমদ, শহিদ গিয়াস উদ্দিন ও শহিদ মুহম্মদ আলী আজগরের স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি দেন উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। আলোচনা সভার শুরুতেই মুক্তিযুদ্ধে শহিদ কলেজের চার ছাত্রকে সম্মাননা ক্রেস্ট ও পরিবারকে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়।

উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব রুহুল তুহিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কার্যকরি আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের প্রাক্তন ছাত্র বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, প্রাক্তন ছাত্র ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, প্রাক্তন ছাত্র, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, প্রাক্তন ছাত্র ব্রিগেডিয়ার হুমায়ূন বখত মুহিত, সাবেক সাংসদ এডভোকেট শামসুন্নাহার রব্বানী শাহানা, অবসরপ্রাপ্ত জেলা জজ প্রাক্তন ছাত্রী জেসমিন সাদিক, প্রাক্তন ছাত্রী জেলা জজ চমন চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, প্রাক্তন ছাত্র শহিদুজ্জামান চৌধুরী, প্রাক্তন ছাত্র সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, প্রাক্তন ছাত্রী ডা. কামীমা আক্তার প্রমুখ।
আলোচনাসভায় প্রাক্তন শিক্ষার্থীরা কলেজের সমস্যা সমাধানসহ কলেজের মানোন্নয়নের দিকে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানান। এই অঞ্চলের উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে কলেজের উন্নয়নে সরকারকে আরো উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।
আলোচনার ফাকে ফাকেই বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা খুনুসুটিতে মেতে ওঠেন। তারা ক্যাম্পাসের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হন। বিকেল থেকেই প্রাক্তন শিক্ষার্থীরা মঞ্চে নানা অনুষ্ঠান পরিচালনা করেন। সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!