1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ধর্মপাশায় সোনামোড়ল হাওরে প্রকল্প কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০, ১২.০৫ পিএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সোনামড়ল হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামত কাজে পাউবো’র অধীনে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনে অনিয়ম হয়েছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার সোনামড়ল হাওর পারের নজরপুর গ্রামের বাসিন্দা কৃষক রবিউল মিয়া বাদি হয়ে ওই হাওরের ফসলরক্ষা বাঁধের ১৮ নম্বর উপ-প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও একই ইউনিয়নের বাখরপুর গ্রামের বাসিন্দা মাহাবুব হোসেনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এ লিখিত অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার আটটি হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামতকাজে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অধীনে স্থানীয় কৃষকদের সমন্বয়ে ১৫৯টি পিআইসি গঠন করা হয়। আর এর বিপরীতে পাউবো থেকে ৩০ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওইসব বাঁধ মেরামতের কাজ গত বছরের ১৫ ডিসেম্বর থেকে শুরু করে তা চলতি বছরের ২৮ ফেব্রæয়ারির মধ্যে শেষ করার কথা। কিন্তু কৃষক না হওয়া সত্তে¡ও নিয়ম বহির্ভূতভাবে একই ইউনিয়নের কাইলানী হাওর পারের বাখরপুর গ্রামের বাসিন্দা মাহাবুব হোসেনকে সোনামড়ল হাওরের বাঁধ মেরামত কাজে ১৮ নম্বর প্রকল্পের সভাপতি করা হয়েছে। অন্যদিকে পিআইসি মাহাবুব হোসেন প্রকল্প কাজের সময়সীমার দেড় মাস পেরিয়ে গেলেও তিনি ওই প্রকল্পের কাজ এখনো শুরু না করায় স্থানীয় কৃষকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এব্যাপারে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, অভিযোগটি দেখে শীঘ্রই তদন্ত স্বাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!