1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

সুনামগঞ্জে শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ১০.০৯ পিএম
  • ৬৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আজীবন সদস্য ও সাধারণ সদস্যরা অংশ নিয়ে সাধারণ সভাকে উৎসবমুখর করে তুলেন। এবছর মুক্তিযুদ্ধে অবদানের জন্য সেলা সাবসেক্টরের মুক্তিযোদ্ধা সুশান্ত রঞ্জন ভদ্র (সাধন ভদ্র) কে শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি বীরবিক্রম পদক প্রদান করা হয়েছে। এছাড়াও শ্রেষ্ট চার পাঠককে মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সৌজন্যে পুরস্কার প্রদান করা হয়েছে। পাঠাগারের পক্ষ থেকেও মুক্তিযোদ্ধা মতিউর রহমানকে
সন্ধ্যায় বার্ষিক সাধারণ সভা শুরু হয়। প্রতিষ্টানের সভাপতি ও শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমদ ও প্রভাষক শাহ আবু নাসেরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পৌর মেয়র নাদের বখত, নারীনেত্রী শীলা রায়, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ।
এছাড়াও আজীবন সদস্য ও সাধারণ সদস্যবৃন্দও সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট ও প্রস্তাবের আলোকে নিজস্ব মতামত ও প্রস্তাব তুলে ধরেন। তারা পাঠাগারের উন্নয়ন, পরিচালনাসহ মননশীল কাজ বৃদ্ধির দাবি জানান।
এদিকে সাধারণ সম্পাদক তার বার্ষিক প্রতিবেদনে মুক্তিযুদ্ধে শহিদ জগৎজ্যোতি দাস, গিয়াস উদ্দিন, তালেব আহমদ ও মুহম্মদ আলী আজগরের নামে মেধাবৃত্তি চালু ও মুক্তিযুদ্ধে গবেষণামূলক গ্রন্থ প্রণেতাকে সম্মাননা দেওয়ার প্রস্তাব করেছেন। তাছাড়া ২০২০ সালে সুনামগঞ্জের ৫ নং সেক্টরের সকল শহিদ মুক্তিযোদ্ধাদের পরিচিতিমূলক প্রকাশনা ২০২০ সনেই করা হবে বলে জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!