1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

রামনগরে এমপি রতনকে সংবর্ধনা

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০, ৮.১৭ পিএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জ জামালগঞ্জ উপজেলায় আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে সংবর্ধনা প্রদান করেছে এলাকাবাসী। রবিবার ১২ ঘটিকায় উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্টানের সভাপতি সেলিম আহমেদ। সঞ্চালনায় সহকারি শিক্ষক তৌয়বুর রহমান, সংবর্ধিত ও প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ ভুইয়া, বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মবিন, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, আওয়ামীলীগ নেতা জহিরুল হক তালুকদার, আসাদ আল আজাদ প্রমূখ। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, সকলের সহযোগীতায় প্রতিষ্টান গড়ে উঠে। সহযোগীতায় ছাড়া প্রতিষ্টান গড়ে উঠেনা। সুশিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্টানের প্রয়োজন। প্রতিটি প্রতিষ্টানে শিক্ষকদের থাকার জন্য ব্যবস্থা করছেন সরকার। হাওর এখন থেমে নেই উন্নয়ন হচ্ছে। অত্র প্রতিষ্টানে বিভিন্ন উন্নয়নের কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার তাই শিক্ষাকে গুরুত্ব দেন তিনি। সরকারে সহযোগীতায় এমপিও ভুক্ত হয়েছে। অচিরেই ভবণ নির্মাণ করা হবে ইনশাল্লাহু। বঙ্গবন্ধুর স্বাধীনতা, কন্যার হাতে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!