1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সঠিক সময়ে পিআইসিদের বাঁধের কাজ শেষ করতে হবে: এমপি রতন

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ৭.৩১ পিএম
  • ৪০৮ বার পড়া হয়েছে
সাইফ উল্লাহ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় সংশোধিত কাবিটা অনুযায়ী হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজ বাস্তবায়নের লক্ষ্য পিআইসিদের নিয়ে কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্টিত  হয়েছে। রবিবার বিকেলে ধর্মপাশা উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান। উপজেলা সহকারি কমিশনার ভুমি আবু তালেব এর সঞ্চালনায় প্রধান অতিথি সুনামগঞ্জ -১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলার পাউবো নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, সার্কেল এএসপি সুজন চন্দো সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার,সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি এমপি রতন বলেন, হাওর রক্ষা বাঁধের অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না, আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৮২ টি পিআইসি তাদের কাজ সঠিক সময়ে শেষ করতে হবে। তিনি আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। গ্রাম হবে শহর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ।
Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!