1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

সুনামগঞ্জে নদ-নদী ও জলাধারের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিচ্ছে প্রশাসন

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ১.৩৯ পিএম
  • ৫২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নদ নদী, খালবিল ও জলাধারের অবৈধ দখলবাজদের স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকায় সুরমা নদীর তীর দখল করে গড়ে ওঠা ৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের জলাধারের পানিপ্রবাহ নিশ্চিত করতে জেলা প্রশাসন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় শ্রমিকরা হাতুড়ি-শাবল দিয়ে স্থাপনাগুলো গুড়িয়ে দেয়। এখন থেকে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) হারুনুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কাজী শামসুল হুদা সোহেল, তহসিলদার কামাল হোসেন, সাব্বির আহমদ প্রমুখ।
আজ দিনব্যাপী উচ্ছেদ অভিযান চলবে বলে জানান সংশ্লিষ্টরা। পর্যায়ক্রমে নদ নদী খাল বিল ও জলাধারের পানিপ্রবাহ বাধাগ্রস্থ করে গড়ে তোলা স্থাপনা গুড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য আজ ২৩ ডিসেম্বর থেকে সারাদেশে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!