1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কমিটি গঠনে দুর্নীতি: ব্যবস্থা নিতে ডিসি বরাবর আবেদন

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ১.৪৮ পিএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে প্রকৃত কৃষকদের যুক্ত করার দাবিতে এবং দালাল, মধ্যস্বত্তভোগী ও অকৃষকদের নিয়ে গঠিত কমিটি বাতিলের দাবিতে জেলা কাবিটা মনিটরিং ও বাস্তবায়ন কমিটির সভাপতি জেলা প্রশাসক বরাবরে দুটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বাধের কাজে নীতিমালা উপেক্ষা করে কৃষকদের বাদ দিয়ে দুর্নীতিবাজ ও মধ্যস্বত্তভোগীদের মাধ্যমে কমিটি করে ফসলরক্ষা বাধের বরাদ্দ লোপাট করতেই প্রকল্প কমিটি করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেছেন তারা। রবিবার দুপুরে জেলা কৃষক লীগ ও জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব অভিযোগ করেন।
জেলা কৃষক লীগ জেলা প্রশাসক বরাবরে দাখিলকৃত আলাদা আবেদনে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ঘোষণায় গত ৩ বছর ধরে সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাধের কাজে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এ লক্ষ্যে বাধ নির্মাণ সংশ্লিষ্ট কমিটিতে কৃষক ও নারীর অংশগ্রহণ বিষয়ে নীতিমালা করা হয়েছে। কৃষক লীগ এ সংক্রান্ত কমিটিতে কৃষক সংগঠনের প্রতিনিধিদের যুক্ত করার দাবি জানিয়েছে।
এদিকে একই দাবিতে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে জামালগঞ্জের দায়িত্বপ্রাপ্তরা নীতিমালা উপেক্ষা করে অকৃষক, দুর্নীতি মামলার আসামিসহ বিতর্কিতদের দিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি করছে। ফেনারবাক ইউনিয়নসহ প্রতিটি এলাকাতেই দুর্নীতিবাজা ও অকৃষকদের পিআইসিতে যুক্ত করা হয়েছে। পিআইসিদের কাছ থেকে দালালের মাধ্যমে টাকা নিয়েও সদস্য করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয। আবেদনে জামালগঞ্জের প্রস্তাবাধীন পিআইসিতে দালাল ও মধ্যস্বত্তভোগীদের দিয়ে দুর্নীতি করতেই বিতর্কিত কমিটি করা হচ্ছে। অবিলম্বে কমিটি বাতিল করে প্রকৃত কৃষক ও নীতিমালার আলোকে পিআইসি গঠনের দাবি জানান তারা।
অভিযোগে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্বাক্ষর করেছেন। জেলা কৃষক লীগের পক্ষে অভিযোগটি দাখিল করেনে জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া ও সদস্য সচিব বিন্দু তালুকদার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!