1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

মোহনপুরে ‘কৃষক মাঠ স্কুল’র উদ্বোধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯, ২.৪২ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে ‘কৃষক মাঠ স্কুল’র উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড’র তত্ত্বাবধানে, ‘হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পে’র উদ্যোগে এবং ‘সুরমা পানি ব্যবস্থাপনা দল’র সহযোগিতায় এ ‘কৃষক মাঠ স্কুল’ স্থাপন করা হয়।
এ উপলক্ষে শুক্রবার বিকাল তিনটায় মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুরমা পানি ব্যবস্থাপনা দলের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি সাজু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম, মোহনপুর যুব কল্যাণ পরিষদে’র সভাপতি মোঃ রইসুজ্জামান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সম্প্রসারন উপ-দর্শক মোঃ আব্দুল কাফী, মোঃ হাফিজউল্লা, কাজী আজাদ হোসাইন, এ.কে.এম রেজাউল করিম, মোহনপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী শামসুল হক, রমিজ উদ্দিন, মনির উদ্দীন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কৃষক বান্ধব এমন কর্মসূচীর প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘সুরমা পানি ব্যবস্থাপনা দলে’র অন্তর্গত মোহনপুর, জয়নগর, শান্তিপুর ও সরদারপুর গ্রামের ত্রিশ জন কৃষককে নিয়ে প্রথম দিনের ক্লাস শুরু হয়। কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘বীজ, উন্নত বীজ বাছাই ও বীজ সংরক্ষণের উপায়’ শীর্ষক ক্লাসে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান ও সুরমা পানি ব্যবস্থাপনা দলের প্রশিক্ষক মোঃ সেলিম মিয়া।
উল্লেখ্য, কৃষকদের জীবনমান উন্নয়ন, প্রশিক্ষিত কৃষক তৈরি ও কৃষি উৎপাদনে আরও উন্নতি সাধনের লক্ষ্যে এই ‘কৃষক মাঠ স্কুল’ নির্মাণ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!