1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব

ধরমপাশায় জেএমবি সন্দেহে মাদ্রাসা শিক্ষক আটক

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জুলাই, ২০১৬, ২.৫৩ পিএম
  • ৬২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের ধরমপাশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র সদস্য সন্দেহে মোবারক হোসেন (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার রাতে উপজেলার কান্দাপাড়া বাজার থেকে সন্দেহভাজন ওই যুবককে আটক করে এলাকাবাসী পুলিশে ধরিয়ে দেয়।

আটক মোবারক হোসেন নেত্রকোনা জেলা সদরের মঈনপুর সিংহের বাড়ি গ্রামের সৈকত আলীর ছেলে। তিনি ঢাকার সাভার এলাকার এনায়েতপুর কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আটককৃত সন্দেহভাজন যুবক মোবারক হোসেন রবিবার রাত ৯টার দিকে কান্দাপাড়া বাজারে গিয়ে ঘুরাফেরা করছিল। সেখানে তার কথাবার্তা ও চলাফেরার বিষয়টি স্থানীয় লোকজনের নিকট সন্দেহের সৃষ্টি হলে তখন তারা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার সাথে থাকা একটি ব্যাগ থেকে বাংলাদেশের একটি মানচিত্র , ম্যাক্সিমাস কম্পানির ১০ মডেলের একটি পুরাতন মোবাইল ফোন সেট ও কিছু শুকনো খাবার উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ধরমপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, আটককৃত মোবারক হোসেন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঢাকার সাভার এলাকার এনায়েতপুর কওমি মাদ্রাসায় শিক্ষকতা করে বলে জানায় এবং সে ঈদের ছুটিতে বাড়িতে এসে হাওর এলাকা দেখার উদ্দেশেই ধর্মপাশার ওই এলাকায় আসছিল বলে নিজেকে দাবি করছে। তবে তার ব্যাপারে সার্বিক তথ্য সংগ্রহের জন্য তার জন্মস্থান নেত্রকোনার মডেল থানা ও কর্মস্থল ঢাকার সাভার থানাকে অবহিত করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!