1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ধর্মপাশায় অবৈধভাবে সার বিক্রি

  • আপডেট টাইম :: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯, ১২.৫৩ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশায় অবৈধভাবে সার বিক্রি চলছেই। উপজেলার সেলবরষ ইউনিয়নের জন্য নিযুক্ত বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজ দীর্ঘ বছর ধরে নীতিমালা লঙ্ঘন করে নিজ ইউনিয়নের বাইরে সার বিক্রি করে আসছেন। সংশ্লিষ্ট ইউনিয়নে ডিলারশীপ স্থানান্তরের দাবিতে সেলবরষ ইউনিয়নের কৃষকেরা গত রবিবার মানববন্ধন করেছে। কিন্তু গত বুধবার সকাল ১১টায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজকে নিজ ইউনিয়নের বাইরে সার বিক্রি করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯ অনুযায়ী নিজ ইউনিয়নে স্থায়ীভাবে গুদাম ঘর নিয়ে বিক্রয় কেন্দ্র স্থাপন করে সার বিক্রির কথা থাকলেও মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেন দীর্ঘ বছর ধরে নিজ ইউনিয়নের বাইরে উপজেলা সদর বাজারে সার বিক্রি করছেন। এছাড়াও তিনি সম্প্রতি সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর বাজারে ঘর ভাড়া নিয়ে নামেমত্র একটি বিক্রিয় কেন্দ্র স্থাপন করেছেন। ওই ডিলারশিপ স্থায়ীভাবে সেলবরষ ইউনিয়নে স্থানান্তরের দাবিতে গত রোববার সেলবরষ ইউনিয়নের কৃষক ও জনসাধারণ মানববন্ধন কর্মসূচিও পালন করেছে। গত সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ডিলারকে উপজেলা সদরে সার বিক্রি বন্ধ করার নির্দেশ দিলেও ডিলার আনোয়ার হোসেন কর্ণপাত করেননি।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ‘অন্য ইউনিয়নের চারজন ডিলার সদরে আসার জন্য আবেদন জানিয়েছেন। দ্রুত ওই ডিলারদের সাথে সভা করা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজকে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে উপজেলা সদর ও আহম্মদপুর বাজারের গুদাম থেকে সার বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!