1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের প্রতিষ্টাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯, ২.১৩ পিএম
  • ৪১৫ বার পড়া হয়েছে

মো. রবিউল আলম:
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন” এর কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে সারা দেশে আজ বাঁধনের ২২তম প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়। “দ্বাবিংশ বর্ষ শেষে প্রতিজ্ঞা হোক, রক্তদানে দূর হবে মৃত্যুর শোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৪শে অক্টোবর বাঁধন ( স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) এর পদচারনার ২২ বছর পূর্ণ করে ২৩ বছরে পদার্পন করে। “বাঁধনের” কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জ সরকারী কলেজ ইউনিট বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রতিষ্টাবার্ষিকী পালন করে। কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রতিষ্টাবার্র্ষিকীর কর্মসূচী হিসেবে আনন্দ র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচী ও বিনামূল্যে রক্তের নির্ণয় এর আয়োজন করা হয়।
কর্মসূচীর প্রাথমিক পর্যায়ে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে কলেজের মুক্তি চত্তরে এসে শেষ হয়। র‌্যালি পরবর্তীতে মুক্তি চত্তরে আলোচনা সভা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাঁধনের প্রধান পৃষ্টপোষক ও কলেজের সুযোগ্য অধ্যাপিকা নীলিমা চন্দ। উপস্থিত ছিলেন বাঁধনের উপদেষ্টা ও কলেজের রসায়ন বিভাগের প্রভাষক শহীদ আনসারী স্যার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মুস্তান স্যার বিল্লাহ।আরোও উপস্থিত ছিলেন সংগঠনের সুধী শুভাকাঙ্খী ও “বাঁধন” কর্মীরা।
আলোচনা সভার সমাপ্তি শেষে কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়। এবং বিনামূল্যে কলেজের ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!