1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

প্রতারণার অভিযোগে কবির বকুল ও পিএ কাজলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬, ৪.২৪ পিএম
  • ৫৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের এক পল্লীকবির গান নিজের নামে চলচ্চিত্রে ব্যবহার অভিযোগে বিখ্যাত গীতিকার কবির বুকল ও চলচ্চিত্র পরিচালক পি এ কাজলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারিক হাকিমের আদালত। বৃহষ্পতিবার দুপুরে বিচারক শহীদুল আমীন তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, সুনামগঞ্জের বাউল জবান আলীর রচিত গান ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানটি তার অনুমতি না নিয়েই কবির বকুলের নামে পরিচালক পিএ কাজল ‘পিরিতের আগুন জ¦লে দ্বিগুণ’ ছবিতে ব্যবহার করেন। এই ছবিতে গানটি ব্যবহারের আগে বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার বিশ^জিৎ তার ‘রোদেলা দুপুর’ এলবামে জবান আলীর নামে গেয়েছিলেন। কিন্তু ছবিতে এ গানটির গীতিকার হিসেবে পিএ কাজল কবির বকুলের নামে ব্যবহার করেন। এ ছাড়াও এ গানটি বাংলাদেশ বেতার, টেলিভিশসসহ বিভিন্ন মাধ্যমে জবান আলীর নামে প্রচারিত হয়েছে।
বাউল জবান আলী গত ১৩ এপ্রিল প্রতারণার অভিযোগে সুনামগঞ্জে আমলগ্রহণকারী বিচারিক আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আদালত জেলা শিল্পকলা একাডেমীকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেবার আদেশ দেন। ঘটনার সত্যতা উল্লেখ করে গত ১৭ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন সুনামগঞ্জ শিল্পকলা একাডেমী কর্তৃপক্ষ। আদালত পরে তাদের বিরুদ্ধে সমন জারীর আদেশ দেন। সমন জারী হওয়ার পরও কবির বকুল ও পিএ কাজল আদালতে হাজির না হওয়ার আজ বৃহস্পতিবার বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন আদালত।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!