1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা সংকীর্ণ ড্রেনে পড়ে মৃত্যুর মুখ থাকা গরুকে বাঁচালো সুনামগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিস জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার দিরাইয়ে জলমহালে মাছ লুটের অভিযোগ: ২৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ প্রসেনিয়াম উৎসবে মঞ্চস্থ হলো সুফি সুফিয়ানের আদিম পৃথিবীর আহ্বান

  • আপডেট টাইম :: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯, ৬.২৯ পিএম
  • ৩৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
৬ষ্ঠ সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার পথনাটক উৎসব শেষ হয়েছে শনিবার রাতে। ঢাকা সিলেট যশোর হবিগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত নাট্যদল নাটক পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছে। এবারও প্রসেনিয়ামের নাট্য উৎসবে সুনামগঞ্জ পৌরচত্ত্বরে মঞ্চস্থ হয়েছে অপারেশন থিয়েটারের আদিম পৃথিবীর আহবান। নাটকটি রচনা করেছেন সুফি সুফিয়ান। নির্দেশনায় ছিলেন সুতপা বিশ্বাস পল্লবী, সংগীত- রাফি ইসলাম।
নাটকে অভিনয় করেছেন, সুতপা বিশ্বাস পল্লবী, সুপান্ত রায়, আব্দুল্লাহ আশরাফ, হাসান লিমন, মিজানুর রহমান , অভিষেক দে, সঞ্জয় শেখর দেব, সাদিয়া ফেরদৌসী ইভা, নীতি বসাক, দেবজ্যোতি রায় সীমান্ত প্রমুখ।
নাটকটি দানবসময়ের মানবিক মূল্যবোধ হারানো মানুষের কথা বলে। হত্যা ধর্ষণ প্রকৃতিবিপর্যয়ে কথা বলে। মানুষ আধুনিকতার নামে যে আদিম পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে তারই ইঙ্গিত বহন করে এই নাটক। এটি নাটক আবার প্রতিবাদও। প্রতিবারই সময়ের হিংস্র ঘটনাপ্রবাহ যুক্ত হয় নাটকটিতে। এ যেন হাসতে হাসতে মানুষের বুকে তির বিদ্ধ করা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!