1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা সংকীর্ণ ড্রেনে পড়ে মৃত্যুর মুখ থাকা গরুকে বাঁচালো সুনামগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিস জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার দিরাইয়ে জলমহালে মাছ লুটের অভিযোগ: ২৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল

দিরাইয়ে মেধা যাচাই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯, ৩.৫৮ পিএম
  • ৩৫৬ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
দিরাইয়ে এমকে যুব ও সমাজসেবা ফাউন্ডেশনের ৪র্থ মেধা যাচাই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় উপজেলা সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা যাচাই পরীক্ষা অনুষ্টিত হয়। বিকাল ৩ টায় উপজেলা গণমিলনায়তনে মেধা যাচাই পরীক্ষার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরনী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এমকে যুব ও সমাজসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এম সি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিভূতি ভূষণ দাস। সংস্কৃতকর্মী জয়ন্ত কুমার সরকারের পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন জগদল কলেজের অধ্যক্ষ পঙ্কজ কান্তি রায়, দিরাই সরকারী কলেজের প্রভাষক অঞ্জন রায়,দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লাল বাঁশি দাস, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমি, মাতারগাও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনহার মিয়া, সুনামগঞ্জ ফিউচার কিন্ডার গার্ডেনের প্রতিষ্টাতা শিউলি আক্তার। উপস্থিত ছিলেন উজ্জ্বল মিয়া, আমজাদ সর্দার, রবিনুর আহমদ, ইজাজুর রহমান ফাহিম, রশিদ চৌধুরী, ইব্রাহিম, মুবিন, রুহুল আমিন, সুহিন, মেহেদী, মাহবুব আলম, মোঃ সায়েম, লিমন, ইসলাম উদ্দিন, সাজু, আকাশ, মুহিবুর, মুন্না, সৈকত, আতিক, তামিম, নোমান, তমা, সোনিয়া, মাহমুদা, বিলকিস, হাফিজা, তাফসিরা, জুলি, লুবনা, অনিমা, নীলা, তানজিলা প্রমুখ।
আলোচনা সভা শেষে মেধা যাচাই পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী দিরাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়ঙ্কর দাসের হাতে প্রথম পুরস্কার ১ টি কম্পিউটার ও অন্যান্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অথিতিবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!