1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে মহাসপ্তমিতে দেবি দর্শনের মধ্য দিয়ে শুরু হয়েছে পূজা

  • আপডেট টাইম :: শনিবার, ৫ অক্টোবর, ২০১৯, ৪.১৯ এএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে সুনামগঞ্জে ৪১০টি মণ্ডপে প্রতিমা দর্শনের মধ্য দিয়ে শুরু হয়েছে পূর্জা। পূজারিরা জানিয়েছেন আজ মহাসপ্তমিতে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের পাশাপাশি দেবীর চরণে অঞ্জলি প্রদান, মহাপ্রসাদ গ্রহণ ও বিতরণ করা হবে। সুনামগঞ্জ পৌর শহরের ম-পগুলোতে আকর্ষণীয় আলোকসজ্জ্বায় পূজা শুরু হয়েছে শনিবার সকাল থেকেই। ষোলটি উপাদানে দেবীর পূজা করবেন পূজারিরা। বিভিন্ন বয়সের নারী পুরুষ দেবীর পায়ে সকাল থেকেই অর্ঘ্য দিচ্ছেন। পুরোহিতের মন্ত্রে কণ্ঠ মিলয়ে দেবী দূর্গাকে অর্ঘ্য দিচ্ছেন তারা।
সপ্তমী পূজা উপলক্ষে সন্ধ্যায় বিভিন্ন ম-পে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, রামায়ণ পালা, আরতিসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। তারা শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালন করতে পারবেন এই প্রত্যাশা করেছেন। আয়োজকরা মহাসপ্তমিতে দেশ ও মানুষের কল্যাণে বিশেষ প্রার্থনা করবেন এমনটি জানেিয়ছেন।
এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হিন্দু ধর্মাবলম্বিরা যাতে নির্বিগ্নে পূজা অর্চনা করতে পারেন সে লক্ষ্যে ১১ উপজেলার প্রতিটি মণ্ডপেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!