1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

শাল্লায় হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯, ২.০৪ পিএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
শাল্লায় কৃষকদের পক্ষে ৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশক সরবরাহ এবং সুদবিহীন কৃষিঋণ প্রদান, বিগত বছরে সঠিকভাবে সমাপ্তকারী পিআইসিদের সর্বশেষ কিস্তি পরিশোধ ও চলমাণ কৃষি সহায়তা কার্ড বাতিল করে প্রকৃত বোরোচাষীদের পৃথক তালিকা প্রণয়নের দাবিতে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী এ মানববন্ধন পালন করা হয়। ১ অক্টোবর বিকেলে উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন শাল্লা উপজেলা কমিটির আয়োজনে মানববন্ধনেে সভাপতিত্ব করেন উপজেলা কমিটি সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস। সাধারণ সম্পাদক জয়ন্ত সেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা রবীন্দ্র চন্দ্র দাস। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা আজমাণ গণি তালুকদার, কৃষ্ণকান্ত সরকার, প্রচার ও
প্রকাশনা বিষয়ক সম্পাদক নরেন্দ্র কুমার দাস, যুগ্ম সম্পাদক আশিষ কুমার দাস, মৎস্য বিষয়ক সম্পাদক ধীরেন্দ্র কুমার দাস, অর্থ সম্পাদক রণজিত রায়, দপ্তর সম্পাদক মানবেন্দ্র দাস, বাহাড়া ইউপির ১ নং ওয়ার্ডের সভাপতি রাজেন্দ্র দাস প্রমুখ। উক্ত বৃষ্টিস্নাত মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!