1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

১৭ ঘন্টার বৃষ্টিতে সুনামগঞ্জ শহরে ভয়াবহ জলাবদ্ধতা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯, ৮.০৬ এএম
  • ৪৩১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
১৭ ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। সোমবার রাত ৯টা থেকে বেলা ২ টা পর্যন্ত একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে পৌর শহরে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতা, পানিনিষ্কাশনের আধার নষ্ট হয়ে যাওয়াসহ নানা কারণে এখন দুর্ভোগের মুখে নাগরিকরা। বৃষ্টিতে জলাবদ্ধতা ও পানিনিষ্কাশনের অভাবে সুনামগঞ্জ জেলা শহজরের পিটিআই, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বক্ষব্যাধি হাসপাতাল, জেলা পরিষদের রেস্টহাউস, সদর উপজেলা আনসার অফিসসহ কয়েকটি সরকারি অফিসে পানি প্রবেশ করেছে। নাগরিকরা জানিয়েছেন পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর এবং পানিনিষ্কাশনের সকল আধার বন্ধ হয়ে যাওয়ায় এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন বাসা বাড়িতেও পানি প্রবেশ করেছে। রাস্তাঘাট ডুবে আছে পানিতে। এখনো বৃষ্টিপাত অব্যাহত আছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে সোমবার রাত ৯টা থেকে এখ নপর্যন্ত টানা বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ২০০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে সুরমা নদীর পানি ১৪ সে.মি. বৃদ্ধি পেয়েছে।
এদিকে বৃষ্টির কারণে জনজীবনও স্থবির হয়ে পড়েছে। স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভূইয়া বলেন, গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২০০ মি.মি.। বৃষ্টিপাত এখনো অব্যাহত আছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!