1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

দক্ষিণ সুনামগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২.২৭ পিএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, বিশ্ব জলাতঙ্ক দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে “জলাতঙ্ক নির্মূলে টিকাদানই মুখ্য” শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাসুম আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, সফিকুল ইসলাম, মিজানুর রহমান জিতু, মনির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা প.প. কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা মাসুদ মিয়া, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকার সহ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!