1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

সুনামগঞ্জ শহরের সোয়াদ দুগ্ধ খামার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১.২৫ পিএম
  • ৩৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের পুরান কোর্ট এলাকায় অবস্থিত সোয়াদ দুগ্ধ খামার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান। বুধবার দুপুরে তিনি দুগ্ধ খামারটি ঘুরে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। দুগ্ধ খামার পরিদর্শনকালে মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম ম-ল, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. তাহমিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান খামারের ব্যবস্থাপক মো. শামসুল হক ও মোফাজ্জল হোসেন মুকুল।
খামারের ব্যবস্থাপক মো. শামসুল হক বলেন, খামারটি ২০১৫ সাল থেকে পরিচালনা করছেন ক্ষুদ্র উদ্যোক্তা দেলোয়ার হোসেন দুলাল। খামার পরিচালনায় নানা সমস্যার মধ্যে পড়তে হয়। আর্থিক সংকটও রয়েছে। মাত্র একটি গরু দিয়ে শুরু করা এই খামারে বর্তমানে ৪১টি গরু রয়েছে। পর্যাপ্ত স্থান না থাকার কারণে খামারটি আরো বড় করা সম্ভব হচ্ছে না। সরকারি সহযোগিতা পেলে আমাদের এই দুগ্ধ খামারটি আরো সমৃদ্ধ হতো।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!