1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দিরাইয়ে বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯, ২.৫৪ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আবদুল করিমের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাউল সম্রাটের নিজ গ্রাম ধল গ্রামবাসীর আয়োজনে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় বাউলের স্মৃতিবিজড়িত বাড়ির আঙ্গিনায় শাহ আবদুল করিমের সৃষ্টি ও কর্ম নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। বাউল সম্রাটের একমাত্র পুত্র শাহ নুর জালাল’র সভাপতিত্বে ও আপেল মাহমুদ, জয়ন্ত কুমার সরকারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ দেব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল রহমান, দিরাই প্রেসক্লাবের সহসভাপতি সোয়েব হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘করীম গীতির আসর’। এতে শাহ আবদুল করিম রচিত বিভিন্ন গান পরিবেশন করেন স্থানীয় বাউল শিল্পীবৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!