1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জ সীমান্তে গাঁজা সহ আটক ২

  • আপডেট টাইম :: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১১.১৭ এএম
  • ৩৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার বিজিবি ব্যাটালিয়ন সুনামগঞ্জ হেডকোয়ার্টার মিডিয়া সেল জানায়,ব্যাটালিয়নের তাহিরপুরের বাগলী বিজিবি কোম্পানী হেডকোয়ার্টারে একটি চৌকস টিম রবিবার সকালে সীমান্তের রঙ্গারছড়া থেকে আবদুল খলিলকে ব্যাগ ভর্তি গা*জা সহ আটক করেন।
পরে তার হেফাজত থেকে প্রায় আড়াই কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
খলিল পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্তবর্তী মাছিমপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
রবিবার সুনামগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোল রুম জানায়, তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম শনিবার রাত সাড়ে ১০টায় চারাগাঁও সীমান্তের কলাগাঁও গ্রামের সবুজ মিয়ার বসতঘরের খাঁটিয়ার নিচে বিশেষ কায়দায় লুকানো বেশ কয়েটি ডিবিতে রাখা প্রায় আধা কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছেন।
এ সময় গাঁজা বিক্রেতা সবুজকে আটক করা হয়।,
সবুজ এ উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের কলাগাঁও গ্রামের প্রয়াত নবী হোসেন ফকিরের ছেলে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!