1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে উচ্ছেদ অভিযান: উদ্ধার হলো ৬.৭৭ একর জমি, উচ্ছেদ হলো ৬শ স্থাপনা

  • আপডেট টাইম :: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯, ৫.৫৬ পিএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দুই দিনের উচ্ছেদ অভিযানে সুনামগঞ্জ শহরে সড়ক ও জনপথ বিভাগের ৬ একর মূল্যবাদ ভূমি দখলবাজদের কবল থেকে উদ্ধার করা হয়েছে। সরকারি জায়গায় দখল করা প্রায় ৬ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। গত মঙ্গলবার ও বুধবার টানা দুই দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে শহরে রাস্তার ধারে হাজারো স্থাপনা গড়ে ওঠে। অনেকে স্থায়ী স্থাপনা তৈরি করে সড়ক ও জনপথের জায়গা দখল করে নিয়েছে। নানা সময়ে অভিযান পরিচালিত হলেও আবারও কিছু দিন যেতে না যেতে স্থাপনা গড়ে ওঠে।
গত মঙ্গলবার সরকারি জায়গা উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে অভিযানে নামে সড়ক ও জনপথের বিশেষ টিম। গত দুই দিনের অভিযানে হাসন তোড়ন থেকে সুনামগঞ্জ শহরের জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৬.৭৭ একর জায়গা উদ্ধার করা হয়েছে। এই জায়গায় গড়ে ওঠা প্রায় ৬০০ স্থাপনা বোলডোজারে গুড়িয়ে দেয়া হয়।
সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার নাজমুল হাসান বলেন, দুদিনের অভিযান শেষ হয়েছে। আমরা প্রায় ৬.৭৭ একর জায়গা উদ্ধার করেছি। এসব জায়গা থেকে প্রায় ৬০০ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!