1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সিলেটের ঐতিহ্যবাহী ক্বীনব্রীজ দিয়ে সব যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯, ৩.২৮ এএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেট শহরের ক্বীনব্রীজ দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে যান চলাচল করতে না দিলেও পথচারীদের জন্য সেতুটি উন্মুক্ত রাখা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টা থেকে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় সেতুর দুই প্রান্তে পুলিশ মোতায়েনও থাকতে দেখা গেছে।
রাত ১টার দিকে সেতু এলাকায় যান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
তখন সিসিক মেয়র বলেন, “ব্রীজটির জীর্ণ দশার কারণে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সংস্কারের পর প্রকৌশলীদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে যানবাহন না চললেও পথচারী চলাচলে কোন বাধা নেই।
সিটি কর্পোরেশনের প্রকৌশলী আলী আকবর জানিয়েছেন, “ঐতিহ্যবাহী এই সেতুর ঐতিহ্য রক্ষায় মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন। সবার সম্মতিক্রমে ব্রীজটি সংস্কার আর তার অবকাঠামো ঠিক রেখে আরো দৃষ্টিনন্দন করার লক্ষ্যে এই ব্রীজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।”
বর্তমানে ক্বীনব্রীজ দিয়ে যে সব যানবাহন চলাচল করতো সেগুলোকে শহরের পশ্চিমের কাজিরবাজার সেতু অথবা শাহজালাল উপশহর সেতু দিয়ে চলাচল করতে পরামর্শ দিয়েছেন সিসিকের এ প্রকৌশলী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!