1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

আটদিন পর সূর্যের দেখা পেলো হাওরবাসী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯, ৯.০১ এএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
আটদিন পর সূর্যের দেখা পেয়েছে হাওরবাসী। আকাশ ঝলমল করে না হাসলেও সূর্যের ঈষৎ উপস্থিতি জনজীবনে স্বস্থি এনে দিয়েছে। আটদিন পর সূর্যের দেখা পেয়ে নি¤œ আয়ের মানুষজন কাজে নেমেছেন। তারা গত এক সপ্তাহ ধরে মানবেতর জীবন যাপন করছিলেন।
মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি হয়নি। দুপুর ১২টার দিকে একবার হাল্কা কয়েক মিনিট বৃষ্টি হয়েছে। তবে সূর্য তার অমিত তেজ নিয়ে এখনো দেখা দেয়নি। মেঘাকাশে সূর্যের সামান্য উপস্থিতিতেই জনজীবনে অনেকটা স্বস্তি দেখা দিয়েছে। প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। যদিও নি¤œাঞ্চলে বন্যার্ত ১লাখ ২০ হাজার মানুষ এখনো দুর্ভোগের মুখে আছে।
এদিকে আটদিনের টানা বর্ষণ ও ঢলে বন্যা দেখা দেয় জেলায়। ১১ উপজেলাই প্লাবিত হয়। নি¤œাঞ্চলে বেড়েছে দুর্ভোগ। বন্যার্ত মানুষ নানাবিদ রোগে ভোগছে। বিশুদ্ধ পানির সমস্যা দেখা দিয়েছে। ভেসে গেছে পুকুরের প্রায় সাড়ে চার কোটি টাকার মাছ। বন্যায় নষ্ট হয়েছে ১২৬৩ হেক্টর আউশ, ১২৫ হেক্টর আমন বীজতলা।
বিভিন্ন উপজেলায় ২২টি আশ্রয় কেন্দ্র্র খোলা হয়েছে। বন্যার্তদের সহযোগিতার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ৩৮৫ মে.টন চাল, ৯ লক্ষ ৮০ হাজার টাকা, ৭ হাজার প্যাকেট শুকনো খাবার জরুরি বরাদ্দ দিয়েছে। প্রতিটি উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ কক্ষ খুলে পর্যবেক্ষন করা হচ্ছে। তবে মঙ্গলবার থেকে পানি কিছুটা কমছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৬৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে এর আগে সুরমার পানি বিপদসীমার ৯৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বৃষ্টিপাতও হয়েছে রেকর্ড পরিমাণ।
ঢল ও বর্ষণ বন্ধ থাকায় বন্যাপরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!