1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সাংসদের ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে বাংলাদেশ

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জুলাই, ২০১৯, ৫.৫৪ এএম
  • ৩৮১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মূল বিশ্বকাপে না পারলেও সংসদীয় বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল। কেন্ট ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক ইংল্যান্ডকে ৩৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের সাংসদরা। বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্য থেকে ৮ দেশের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই বিশ্বকাপ।
ফাইনালে ওঠার লক্ষ্যে আগে ব্যাট করে ইংল্যান্ডকে ১৮৩ রানের বিশাল লক্ষ্য দেয় বাংলাদেশের সাংসদরা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৪ রানে থেমে যায় ইংল্যান্ডের সংসদ সদস্যরা।
ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে নাঈমুর রহমান দুর্জয় নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এর আগে বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
তিন দলকেই হারিয়েছিল বাংলাদেশ এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছিল নাঈমুর রহমান দুর্জয়রা। এই বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক ইংল্যান্ড।
বাংলাদেশের সংসদীয় ক্রিকেট দল নাঈমুর রহমান দুর্জয় (অধিনায়ক), পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি), নুরুন্নবী চৌধুরী শাওন, নাহিম রাজ্জাক, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, জুয়েল আরেং, আনোয়ারুল আবেদীন খান তুহিন, আহসান আদিলুর রহমান আদিল, ছোট মনির, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম শিমুল, ফাহিম গোলন্দাজ বাবেল, মোহাম্মদ আয়েনউদ্দিন, শামীম হায়দার পাটোয়ারি, আনোয়ারুল আজীম আনার।
এদিকে খেলার আগে ও পরে বাংলাদেশ ক্রিকেটের এ সংসদীয় দলের সঙ্গে দেখা করেন সেখানে ববসবাসরত বাঙালি নেতৃবৃন্দ। তারা সাংসদদের এ বিজয়ে অভিনন্দন জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!