1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে চীন যাচ্ছেন খন্দকার মঞ্জুর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯, ১১.২৭ এএম
  • ৩৫২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ১ জুলাই চীন সফর করবেন। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্কের আরও উন্নয়নে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হতে পারে। দুই দেশের বাণিজ্য ও অন্যান্য বিষয়ে আলোচনাসহ নানা দিক নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কথোপকথনে উঠে আসতে পারে বাংলাদেশের উন্নয়নে প্রতিবেশী রাষ্ট্র চীনের নতুন বড় কোন সহযোগিতার কথাও।
এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের ৫০ জনেরও বেশী ব্যবসায়ি চীন যাচ্ছেন। ৫দিনের সফরে এসব ব্যবসায়িদের মধ্যে দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি(এফবিসিসিআই) এর জেনারেল বডি মেম্বার ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক খন্দকার মঞ্জুর আহমেদ রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই সফরে দেশের প্রখ্যাত ব্যবসায়িদের মধ্যে আরাফ ট্রেড কর্পোরেশনের স্বত্বাধিকারী খন্দকার মঞ্জুর আহমেদের নাম তালিকায় ৪৭ নম্বরে উল্লেখ করা হয়েছে।
তার এই সফর উপলক্ষে তিনি সুনামগঞ্জের সকল ব্যবসায়ি ও রাজনৈতিক সহকর্মীদের কাছে দোয়া চেয়েছেন। সফরের শেষ দিন ৫ জুলাই পরবর্তী সময়ে তিনি দেশে ফিরে আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার এই সফরের বিষয়টি কে নিশ্চিত করেছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!