1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

কৃষকের প্রতি সংহতি : সুনামগঞ্জে প্রসেনিয়ামের প্রতিবাদী পথনাটক ‘ধান্যবাদ’ মঞ্চস্থ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ মে, ২০১৯, ৫.১৯ পিএম
  • ৩৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
শ্রমঘামে হাওরে বোরো ফসল ফলিয়ে ন্যায্য দাম না পাওয়া কৃষকের প্রতি সংহতি জানিয়ে কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যের ধান কেনার দাবিতে সুনামগঞ্জে প্রতিবাদী পথনাটক ‘ধান্যবাদ’ মঞ্চস্থ হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নাট্যসংগঠন প্রসেনিয়াম শহরের গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে পথনাটকটি মঞ্চস্থ করে।

সময়োপযোগী এই নাটকটি প্রদর্শনী শেষে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সুধীজন।
নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন শাওন দাস। প্রসেনিয়াম দলনেতা দেবাশীষ তালুকদার শুভ্র’র নেতৃত্বে নাট্যসংগঠনের কর্মীরা নাটকটি মঞ্চস্থ করেন।

এদিন বেলা ১১ টায় সুনামগঞ্জ আদালত চত্বরে প্রথম মঞ্চস্থ হয় নাটককটি। সেখানে বিপুল সংখ্যক দর্শক সময়োপায়োগী নাটকটি উপভোগ করেন। দুপুরে সুনামগঞ্জ পৌরবিপণী এবং পরে ভাষাসৈনিক হোসেন বখত চত্বরে নাটকটি মঞ্চস্থ করা হয়। প্রতিটি মঞ্চায়নেই বিপুল দর্শক কৃষকের করুণ আকুতিমাখা নাটকটি উপভোগ করেন।

নাটকে ধানচাল সংগ্রহ অভিযানে দুর্নীতি, কৃষকদের হয়রানি-বঞ্চনা, চালকল মালিকদের সুবিধা প্রদান এবং দালাল ও ফড়িয়াদের দৌরাত্ম তুলে ধরা হয়। হাওরের কৃষকদের কাছ থেকে নগণ্য পরিমাণে ধান সংগ্রহ করে চালকল মালিকদের কাছ থেকে কেন প্রতিনিয়ত জ্যামিতিকহারে চাল সংগ্রহের পরিমাণ বাড়ানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন।

নাটকে প্রাণবন্ত অভিনয় করেন দেবাশীষ তালুকদার শুভ্র, রুবেল খান, আলাউর রহমান, মাহফুজ আলম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!