1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

অবশেষে ঈদে মুক্তি পাচ্ছে কামরুজ্জামান কামুর ‘দি ডিরেক্টর’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ মে, ২০১৯, ১০.০৪ এএম
  • ৪২৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
নানা প্রতিবন্ধকতা শেষে আসছে ঈদে মুক্তি পেতে চলেছে কবি ও নির্মাতা কামরুজ্জামান কামু পরিচালিত বহুল আলোচিত ছবি ‘দি ডিরেক্টর’। চলতি বছরের ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত ঈদেই ছবিটি মুক্তি চূড়ান্ত করেন নির্মাতা। নির্মাতা বলেন, “আসছে ঈদেই সানবিডিটিউব নামের একটি ইউটিউব চ্যানেল থেকে তারকাবহুল ‘দি ডিরেক্টর’ ছবিটি মুক্তি দেয়া হবে। ছবিটির অনলাইন পরিবেশনা সহযোগী হিসেবে যুক্ত হয়েছে ‘উই আওয়ার্স ক্রিয়েটিভ ফান্ডিং’ ইনিশিয়েটিভ প্লাটফর্ম (www.whc.fund)। চলচ্চিত্রটি উপভোগের পর দর্শক যদি মনে করেন এটি তাকে বিনোদিত করেছে, তাহলে এই প্লাটফর্মের মাধ্যমে যে কোনো পরিমান অর্থ, যে কোনো দেশ থেকে, যে কোনো কারেন্সিতে ডোনেট করতে পারবেন। ছবিটি দেখতে যারা আগ্রহী তাদেরকে আহ্বান জানাবো, সানবিডিটিউব-চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।”
উল্লেখ্য, নানা ঘাত-প্রতিঘাতে দীর্ঘদিন আটকে ছিল ছবিটি। ২০১৩ সালে সেন্সরে জমা পড়ে ‘দি ডিরেক্টর’। ছাড়পত্র পাওয়ার পরিবর্তে সেসময় ছবিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মুক্তি আটকে দেয়া হয়। দীর্ঘদিন ছবিটি সেন্সরবোর্ডে পড়ে ছিল। এরমধ্যে ছবিটির মুক্তি নিয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে আসে কবি-সাংবাদিক ও চলচ্চিত্র কর্মীরা। যার ফলে ২০১৫ সালে সেন্সর পায় ‘দি ডিরেক্টর’। এটি মুক্তির আগেই আলোচিত ছবির তালিকায় স্থান পেয়ে যায়।
ছবি মুক্তির ছাড়পত্র পেলেও উপযুক্ত পরিবেশক না পেয়ে আবারো ঝুলে পড়ে ‘দি ডিরেক্টর’ মুক্তি। শেষ পর্যন্ত ইউটিউবে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেন নির্মাতা। চলতি বছর ভালোবাসা দিবসে এটি মুক্তির ঘোষণা দিলেও কিছু সমস্যার মুখোমুখি পড়ায় নির্মাতার পক্ষে সেটা সম্ভব হয়নি। তবে আসছে ঈদে ‘দি ডিরেক্টর’ হাজির হচ্ছে দর্শকের মনোরঞ্জনে।
ছবিটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি এবং কবি ও অভিনেতা মারজুক রাসেল। এছাড়া আরো রয়েছেন, তানভীন সুইটি, মোশাররফ করিম, নাফা, নাফিজা, বাপ্পি আশরাফ, কচি খন্দকার, তারেক মাহমুদ এবং নির্মাতা কামুসহ একঝাঁক তারকা। চলচ্চিত্রের কাহিনি ও নির্মাণের প্রথা ভেঙে নতুন ধরনের ভঙ্গি তৈরি করা হয়েছে ‘দি ডিরেক্টর’ এ। যা মূলত তারুণ্যেরই স্পর্ধা। সিনেমার প্রচলিত ছঁকে দর্শক ছবিটাকে ফেলতে পারবে না। এখানেই নির্মাতার মুনশিয়ানা।
এদিকে, মুক্তির আগে এরই মধ্যে ছবির দুটি গান ও টিজার ইউটিউবে প্রকাশ হয়েছে। দুটি গানই মানুষের মুখে মুখে ফিরছে। এরমধ্যে একটি গান ‘আমি তোমার ডিরেক্টর, তুমি হিরোইন’ গানটি মারজুক রাসেলের লেখায় কণ্ঠ দিয়েছেন মমতাজ ও মারজুক নিজেই। এছাড়া আরেকটি গান ‘হাতের উপর হাতের পরশ রবে না’, গীতিকার ও শিল্পী কামরুজ্জামান কামু নিজেই।
কামরুজ্জামান কামু একাধারে সাংবাদিক, কবি, গীতিকার ও নির্মাতা। তার রচিত কয়েকটি বাংলা মুলুকে বহুল শ্রুত। এখনো মুখে মুখে ফিরে। সিনেমায়ও তিনি ভিন্নধারা উপহার দিয়েছেন বলে বোদ্ধামহলের ধারণা।
(সৌজন্যে: ছাড়পত্র)।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!