1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ধানের ন্যায্যমূল্যের দাবিতে সুনামগঞ্জে কৃষক সংহতির মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ মে, ২০১৯, ৭.৫৫ এএম
  • ৪০৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনাগঞ্জের হাওরের কৃষকদের কাছ থেকে হয়রানিমুুক্ত ও সিন্ডিকেট-ফড়িয়ামুক্ত পরিবেশে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবিতে কৃষক সংহতি নামের একটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মী, কৃষক নেতৃবৃন্দসহ সুধীজন অংশ নেন। তারা অবিলম্বে উৎপাদন অনুপাতে ধানের বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮-২০১৯ অর্থ বছরে সুনামগঞ্জের হাওরে ১৩ লক্ষ ১২ হাজার ৫০০ মে.টন ধান উৎপাদন হয়েছে। এই অর্থ বছরে কৃষকদের উৎপাদিত ধান থেকে মাত্র ৬ হাজার ৫০৮ মে.টন ধান নিবে সরকার। যা উৎপাদনের তুলনায় অতি নগন্য। কৃষক পরিবার প্রতি মাত্র সাড়ে ১৮ কেজি ধান, যার আর্থিক মূল্য মাত্র ৪৮৩ টাকা সরকারকে দিতে পারবে কৃষক। এটা কৃষকদের প্রতি প্রহসন ছাড়া আর কিছুই নয়। বক্তারা অবিলম্বে কৃষকদের কাছ থেকে সংগ্রহিত ধানের পরিমাণ বাড়িয়ে হয়রানিমুক্ত ও সিন্ডিকেটমুক্ত পরিবেশে ধান সংগ্রহের দাবি জানান। কৃষকদের প্রতি বৈষম্য কমিয়ে কৃষকদের শ্রমঘামে ফলানো বোরো ধানের ন্যায্যমূল্য প্রদানের দাবি জানান বক্তারা।

কৃষক সংহতির সমন্বয়ক শামস শামীমের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র আইনজীবী লেখক হোসেন তওফিক চৌধুরী, লেখক সুখেন্দু সেন হারু, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, এডভোকেট রুহুল তুহিন, সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, সিপিবির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন, ওবায়দুর রহমান কুবাদ, আশরাফ হোসেন লিটন, এডভোকেট কল্লোল তালুকদার চপল, উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষক লীগের সদস্য সচিব সাংবাদিক বিন্দু তালুকদার, সত্যজিৎ আচার্য্য চন্দন, ছাত্র নেতা আসাদ মনি প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!