1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জ হাসপাতালের জনমানবহীন কেবিনে দুই মুক্তিযোদ্ধা: ৮ ঘন্টা পরও আসেনি ডাক্তার!

  • আপডেট টাইম :: শনিবার, ৪ মে, ২০১৯, ১.৪৩ পিএম
  • ৩২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর হাসপাতালের ২৫০ সয্যা বিশিষ্ট নতুন ভবনের সাততলার জনমানবহীন কেবিনে অসুস্থ দুই মুক্তিযোদ্ধাকে ভর্তি দিয়ে সিট বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সকাল ১১টায় তাদের কেবিনে এনে রাখার পর সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ডাক্তার, নার্সসহ হাসপাতালের কেউ তাদের এসে দেখেনি। তাছাড়া বিদ্যুতের কারণে লিফটে সমস্যা থাকায় অসুস্থ ও বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের চরম কষ্ট হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ কেবিনে এনে রাখার ৮ ঘন্টা পরও তাদের খোজ নেয়নি। তাই অভিমানে নিচের দুই সিড়ি ভেঙ্গে পুরুষ ওয়ার্ডের সাধারণ বেডে এসেছেন।
জানা গেছে অসুস্থ শরির নিয়ে মুক্তিযোদ্ধা মালেক পীর ও সুজাত মিয়া কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে সিভিল সার্জন ডা. আশুতোষ দাসের নির্দেশে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম এই দুই মুক্তিযোদ্ধাকে নতুন ভবনের সাততলার কেবিনে এনে রাখেন। বিশাল এই ফ্লোরের সব কক্ষই খালি। জনমানবহীন। এমন একটি বিশাল ফ্লোরে দুই মুক্তিযোদ্ধাকে এনে রাখায় এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাছাড়া লিফট থাকলে বিদ্যুৎ ও অপারেটরের কারণে সাততলা থেকে নিচে নামতে গিয়ে তাদের জীবনই ঝূকির মুখে আছে। এদিকে কেবিনে রাখার দীর্ঘ আট ঘন্টা পরও একবারের জন্যও তাদেরকে এসে কেবিনে না দেখায় তারা অনেকটা নিঃসঙ্গ ও সেবাবঞ্চিত বোধ করছেন। যে কারণে সন্ধ্যা সাড়ে সাতটায় তারা নিচের ৫ তলায় পুরুষ ওয়ার্ডের সাধারণ বেডে চলে এসেছেন।
এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.রফিকুল ইসলাম তালুকদার বলেন, সাততলায়ই সকল কেবিন। এখানে মুক্তিযোদ্ধাদের এনে রাখা হয়েছে। আপাতত তারা দুজন ছাড়া আর কোন রোগি কেবিনে নেই। তবে তারা দুজনই আমাদের পর্যবেক্ষণে আছেন। আমরা তাদের নিয়মিত সেবাদানের চেষ্টা করছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!