1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

আবারও পরিবর্তন আনা হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯, ১২.০১ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বিশ্বকাপের জার্সি উম্মোচন করার পর সেটা নিয়ে তুমুল সমালোচনার মুখে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই জানিয়েছিলেন, আইসিসির অনুমোদন সাপেক্ষে আমরা জার্সি পরিবর্তন করতে যাচ্ছি। ৩০ এপ্রিল নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জার্সির নতুন ডিজাইনও দেখিয়েছিলেন সাংবাদিকদের।
তবে, বিসিবি সভাপতির দেখানো সেই জার্সির ডিজাইনও থাকছে না শেষ পর্যন্ত। তৈরি করা হয়েছে আরও একটি ডিজাইন। আরও একটি পরিবর্তন এনে নতুন ডিজাইনের জার্সির ছবি আজ গণমাধ্যমে পাঠিয়েছে বিসিবি। সেই মেইলেই তারা জানিয়েছে এ তথ্য।
মোট দুই দফা পরিবর্তন করা হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। সর্বশেষ চূড়ান্ত হওয়া ডিজাইন অনুসারে শুধুমাত্র লাল রঙ থাকছে জার্সির বুকে। প্রথম দফা পরিবর্তনের পর ডিজাইনে দেখা গিয়েছিল জার্সির হাতায় লাল রং। অর্থ্যাৎ জাতীয় পতকার আদলেই লাল আর সবুজ দিয়ে তৈরি করা হয়েছে নতুন জার্সির ডিজাইন।
এবারের বিশ্বকাপে প্রতিটি দলকেই রাখতে হচ্ছে বিকল্প জার্সি। ফুটবলের মত এটাকে অ্যাওয়ে জার্সিও বলা যায়। আইসিসির বেধে দেয়া নিয়মের কারণেই সবুজ জার্সির বুকে লাল রঙয়ের ঠিক উল্টো, অর্থ্যাৎ লালের বুকে সবুজ রং থাকছে বিকল্প জার্সিতে।
মূল জার্সির লালের মধ্যে সাদা অক্ষরে লেখা থাকবে বাংলাদেশ। জার্সির পেছনে থাকবে সাদা রঙয়ে জার্সি নাম্বার এবং খেলোয়াড়ের নাম। বিকল্প জার্সিতেও একই অবস্থা। বুকের ওপর লালের মধ্যে সাদা রঙয়ে থাকবে দেশের নাম। পেছনে সাদা রঙয়ে জার্সি নম্বর এবং খেলোয়াড়ের নাম।
বিসিবি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতেই জানিয়েছে, তারা প্রথমে সবুজ জার্সির ওপর লাল রঙয়ে দেশের নাম, পেছনে লাল রঙয়ে খেলোয়াড়ের নাম এবং জার্সি নাম্বার দিয়েছিল। কিন্তু আইসিসি তাদেরকে পরামর্শ দিয়েছে লালের পরিবর্তে দেশের নাম, জার্সি নাম্বার এবং খেলোয়াড়ের নাম সাদা রঙয়ে লেখার জন্য।
সেই পারমর্শের আলোকেই লাল বাদ দিয়ে সাদা রঙয়ে লেখা হয় দেশের নাম, জার্সি নম্বর এবং খেলোয়াড়ের নাম। কিন্তু জার্সির মধ্যে লালের সংমিশ্রন রাখার স্বার্থে বিসিবি সেই জার্সিতে পরিবর্তন নিয়ে আসে। পরিবর্তিত জার্সি আবার আইসিসির অনুমোদনও পেয়েছে ইতিমধ্যে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!