1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুদিনের ছুটি ঘোষণা, রবিবার থেকে ক্লাস শুরু সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা

বিএন‌পির প‌রিণতির জন্য তারাই দায়ী: লন্ডনে প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯, ৪.০০ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভা‌নেত্রী শেখ হা‌সিনা ব‌লে‌ছেন, আমরা আস‌লেই সংস‌দে শ‌ক্তিশালী বি‌রোধী দল চে‌য়ে‌ছিলাম। গত নির্বাচ‌নে বিএন‌পির প‌রিণতির জন্য তারাই দায়ী। তারা তিন শ’ আস‌নে ছয় শ’র বে‌শি দলীয় প্রার্থী বানি‌য়ে ম‌নোনয়ন বা‌ণিজ্য ক‌রে‌ছে। লন্ডন সময় বুধবার রা‌তে সেন্ট্রাল লন্ড‌নের তাজ হো‌টে‌লে যুক্তরাজ্য আওয়ামীলী‌গের সি‌নিয়র নেতা‌রা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা কর‌তে গে‌লে তি‌নি এসব কথা ব‌লেন।
বুধবার বাংলাদেশ সময় সকাল সময় ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। লন্ডন সময় বুধবার (১ মে) স্থানীয় সময় ৩টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছায়। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ হাইকমিশনের কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গতকাল লন্ডন পৌঁছেছেন।
যুক্তরাজ্য আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারুক জানান, দ‌লের নেতা‌দের মু‌জিববর্ষ পাল‌নে আন্তরিকভা‌বে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী। প্রবাসী বাংলা‌দেশি প্রজ‌ন্মের ম‌ধ্যে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও আদর্শ পৌঁছে দি‌তেও প্রবাসী নেতা‌দের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃ‌ত্বে এ সময় যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানান। যুক্তরাজ্য আওয়ামীলী‌গ নেতা হর‌মুজ আলী, আনোয়ারুজ্জামান চৌধুরী, এম এ র‌হিমসহ অনেকেই এ সময় উপ‌স্থিত ছি‌লেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!