স্টাফ রিপোর্টার::
’পুষ্টি উন্নয়নে বুনিয়াদ খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন” এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সমাপনী দিনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সুনামগঞ্জ জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ ও ইউনেসেফ এর যৌথ সহযোগিতায় শহরের ইপিআই ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাসের সভাপতিত্বে ও কোল চেইন চেক এর মোঃ ফজলুল করিমের সঞ্চালনায় সমাপনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রুশাসক(অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব) মোঃ শফিউল আলম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ ননী ভূষন তালুকদার,ডি এস সি ডাঃ আশরাফুল হক,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সহকারী সচিব মোঃ সুলতান মাহমুদ,নাসিং সুপারভাইজার নিভা সুতার,সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক প্রমুখ।