1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

কাল সিলেটে মঞ্চস্থ হবে থিয়েটার সিলেটের ‘দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯, ১.২৫ পিএম
  • ৪২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, সিলেট::
আগামীকাল শুক্রবার মঞ্চস্থ হবে থিয়েটার সিলেটের নাটক ‘দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস থেকে অনুবাদ ও নাট্যনির্মাণ করেছেন কামরুল হক জুয়েল। উপসাগরীয় স্রোতে বিশাল মাছের সঙ্গে এক বৃদ্ধ জেলের সংগ্রাম-কাহিনি । হাভানা বন্দরের রোদে পোড়া চোখ দুটো খুঁজে বেড়ায় জীবিকার সন্ধান। ৮৪ দিন পর ক্ষুধা-নিদ্রা আর পরিশ্রমে তার বড়শিতে ধরা দেয় বিশাল আকৃতির মার্লিন মাছ! যার সঙ্গে চলে দীর্ঘ কথোপকথন। সে মাছও যেন মৃদুস্বরে চ্যালেঞ্জ করে, ‘তোমার সঙ্গে আমি আমৃত্যু লড়ে যাব।’ বৃদ্ধ সান্তিয়াগো হারমানা পাত্র নয়, যে জানে-‘হার মেনে নেবার জন্য মানুষের জন্ম হয়নি, মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাস্ত করা যায় না ।’
মঞ্চের লালনীল আলোতে দেখা যাবে সামুদ্রিক তাণ্ডব, মানুষ আর প্রকৃতির সম্পর্ক, ভালোবাসা, বেঁচে থাকার সংগ্রাম কীভাবে নোনাজলে দোল খায়।
নাটকে একটা মাত্র মানবচরিত্রের বিপক্ষে দাঁড়িয়ে থাকে বিশাল সমুদ্র ক্ষুধানিদ্রা আর হেমিংওয়ের দার্শনিক বাকবিন্যাস।
প্রধান চরিত্রে অভিনয় করবেন নাট্যনির্মাতা : কামরুল হক জুয়েল
সামুদ্রিক মাছ ও কোরিওগ্রাফিতে আছেন : আবেদীন সৌরভ, আবদুল্লাহ সাদ, বাহাউদ্দিন নাসিম, সুপান্ত রায়, লিমন ও মিনহাজ মিজু
মঞ্চ ও আলোক পরিকল্পনা : হুমায়ুন কবির জুয়েল
মঞ্চনির্মাণ : আবদুল্লাহ সাদ
পোশাক পরিকল্পনা : ফারজানা সুমি
সংগীত : রাফি ইসলাম
সময় : ২৬ এপ্রিল, রোজ শুক্রবার, সন্ধ্যা ৭ টা, কাজী নজরুল অডিটোরিয়াম, রিকাবিবাজার সিলেট। নাটকটি দেখার জন্য নাট্যমোদীদের অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!