স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান খায়রুল হুদা চপল আনুষ্ঠানিকভাবে বৃহষ্পতিবার দায়িত্বগ্রহণ করেছেন। দায়িত্বগ্রহণকালে তিনি বলেন, গত ১০ বছরে সদর উপজেলা উন্নয়ন বঞ্চিত ছিলো। রাস্তাঘাট, সেনিটেশন, চিকিৎসা, শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে উপজেলার মানুষ। প্রায় প্রতিটি ইউনিয়নের সাথে শহরের সরাসরি যোগাযোগ ব্যবস্থা নেই। যা অন্ত্যন্ত দুঃখজনক। বিগত ১০ বছরে যে উন্নয়ন হয় নাই আমরা আগামী ৫ বছরে সেই উন্নয়ন করতে চাই। উন্নয়নের মাধ্যমে সদর উপজেলাকে একটি মডেল উপজেলা গড়তে সকলের সহযোতিতা চাই।
তিনি আরো, বলেন আমি নির্বাচনের মাধ্যমে যে যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়নে আপ্রাণ চেষ্ঠা করে যাবো। সকলের সহযোগিতায় সমউন্নয়ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জনসাধারণের কাঙ্কিত সেবা নিশ্চিত করা হবে। আমার বিশ্বাস উন্নয়নে অগ্রগামী ভূমিকা পালনের মাধ্যমে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধান করতে পারবো।
বৃহস্পতিবার সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা যুব লীগের সদস্য সবুজ কান্তি দাসেন সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আফতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাড. আলী আমজদ, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, অবসর প্রাপ্ত শিক্ষক যোগেশ্বর দাস, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মখছুদ আলী, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুর রশীদ প্রমুখ।