1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে ক্লাস নিলেন তাহিরপুরের ওসি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯, ১১.০২ এএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

রাজন চন্দ্র, তাহিরপুর:
তাহিরপুরে নবম শ্রেণীর ছাত্রীদের নিয়ে ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক প্রতিরোধ ও মাদক নির্মূলে করনীয় শীর্ষক এক সচেতনতা মূলক ক্লাস নিয়েছেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর।
বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রীদের নিয়ে ওসি নন্দন কান্তি ধর এ সময় বিভিন্ন বিষয়ে সচেতনতা মুলক বক্তব্য রাখেন।
ওসি নন্দন কান্তি ধর বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এ ব্যাধি থেকে উত্তরণের জন্য সচেতনতা বৃদ্ধি করা জরুরী। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকরা সচেতন হলে এ সমস্যা গুলো দূর করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোথাও কোন প্রকার অসংগতি দেখলে বা যে কোন প্রয়োজনে তোমরা সরাসরি আমাকে ফোন করবে। এছাড়াও জাতীয় জরুরী সেবার নাম্বার ‘৯৯৯’ এর মাধ্যমে সহজে সেবা পাওয়ার বিষয়টিও শিক্ষার্থীদের অবহিত করেন তিনি । তিনি আরো বলেন পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে এ সচেতনতা মূলক সভা আয়োজনের মধ্যদিয়ে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!