1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

সুনামগঞ্জে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯, ১০.০১ এএম
  • ৪৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাঙালি জাতির সর্বজনীন অসাম্প্রদায়িক উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রায় রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সংশ্লিষ্টরা অংশ নেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মঙ্গল আলোয় অবগাহন করে জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুনের গান গেয়েছেন।
মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণের নানা উপকরণে সজ্জিত হয়ে অংশগ্রহণকারীরা অংশ নেন। রঙিন সাজে নিজেদের সাজিয়ে তুলেন। স্বাগত জানান বৈশাখ ১৪২ কে। পরে আলোচনাসভার মাধ্যমে শেষ হয় বর্ণাঢ্য শোভাযাত্রার।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, পৌর মেয়র নাদের বখত, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হাসিদম, সাবেক পিপি এডভোকটে শফিকুল আলম, প্রভাষক শাহ আবু নাসের প্রমুখ।
শোভাযাত্রা শেষে বালুর মাঠে গিয়ে আলোচনাসভায় মিলিত হন সবাই। পরে বিভিন্ন সংগঠন আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!