1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

শাল্লায় কৃষক-শ্রমিকদের উৎসাহ দিতে হাওরে ধান কাটলেন ডিসি

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯, ৬.০৮ এএম
  • ৪০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার দুর্গম বাহারা হাওরে কৃষক-শ্রমিকদের উৎসাহ দানের লক্ষ্যে কর্মকর্তাদের নিয়ে বোরো ধান কেটেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। শুক্রবার তিনি দিনভর শাল্লায় হাওররক্ষা বাধ পরিদর্শনের সময় হাওরের ক্ষেতে নামে ধানকাটায় অংশ নেন।
এসময় তিনি স্থানীয় কৃষকদের দ্রুত পাকা ধান কাটার পরামর্শ দেন। কাস্তে হাতে জেলা প্রশাসককে হাওরে দেখে কৃষক-শ্রমিকরাও উজ্জীবিত হন। তারা কৃষকদের প্রতি সংহতি দেখানোয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদকে অভিনন্দন জানান।
জেলা প্রশাসকের সঙ্গে ধান কাটায় অংশ নেন, শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-মুক্তাদির হোসেন, সহকারি কমিশার আসিফ আল জিনাত, নবযোগদানকৃত সহকারি কমিশনার জহিরুল আলম, মোঃ রিফাতুল হক, এস.এম. রেজাউল করিম ও মোঃ সম্রাট হোসেন। এছাড়াও জেলা প্রশাসকের ছেলে আনাফ নাহিরও ধানকাটায় অংশ নেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!