1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল

হাওরের ৩০ ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করলেন মালেক পীর: ত্রুটি বিচ্যুতি কর্তৃপক্ষকে অবগত

  • আপডেট টাইম :: সোমবার, ৮ এপ্রিল, ২০১৯, ৩.১৮ পিএম
  • ৩৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের প্রতিবাদী মুক্তিযোদ্ধা ও হাওর আন্দোলনের নেতা মালেক হুসেন পীর ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জের হাওররক্ষা বাধের ৩১টি প্রকল্প পরিদর্শন করেছেন। গত ৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত তিনি বাধগুলো পরিদর্শন করে ত্রুটি বিচ্যুতি সারানোর জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছেন। তবে তুলনামূলকভাবে অন্যান্য বারের এবার তার দেখা প্রকল্পগুলোর কাজ ভালো হয়েছে বলে জানান মালেক হুসেন পীর। এদিকে ধর্মপাশায় হাওরের ফসলরক্ষা বাধ পরিদর্শন গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায়ও আহত হন তিনি। পরে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। উল্লেখ্য মালেক হুসেন পীর হাওরের ফসলরক্ষা বাধ পরিদর্শনের জেলা মনিটরিং কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মালেক হুসেন পীর গত ৫ এপ্রিল সোনামোড়ল হাওরের ৩১ নং প্রকল্প পরিদর্শনের মাধ্যমে হাওরের ফসলরক্ষা বাধ পরিদর্শন শুরু করেন। একই হাওরের ৩০, ৩২, ৪৩, ৩৮, ৪৪, ৪১ নং প্রকল্পের বাধগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাঁধের স্লোব ধসে যাওয়াসহ স্লোবের নিচে দুর্বাঘাস লাগানো হয়নি বলে তিনি দেখতে পান। যে কারণে স্লোবে বড় বড় ফাটল দেখা দিয়েছে। পরবর্তীতে তিনি ধানকুনিয়া হাওর, চন্দ্রসোনারতাল হাওরের ১নং পিআইসি, মধ্যনগরের গোড়াডুবা হাওর, চামারদানি ইউনিয়নের গুরমার হাওরের ৬২ নং প্রকল্প, গুরমার হাওরের ৬১ নং প্রকল্প পরিদর্শন করেন।
পরের দিন তিনি তাহিরপুর উপজেলার গুরমার হাওরের ২৫ নং প্রকল্প পরিদর্শনে এসে দেখেন স্লোব ঠিক নাই এবং স্লোবে দুর্বাঘাস লাগানো হয়নি। অল্প দুর্বাঘাস স্লোবের উপরের অংশে নামকাওয়াস্তে দেওয়া হয়েছে। এই হাওরের ৩০ নং প্রকল্প, শনির হাওরের ১৩ নং প্রকল্প, মাটিয়ান হাওরের ৬৫ নং প্রকল্প, ৬৪ নং প্রকল্প, ৬৩ নং প্রকল্প, ৬২ নং প্রকল্প, ৩৭ নং প্রকল্প ও ৩৮ নং প্রকল্প পরিদর্শন করেন। ৩৭-৩৮ নং প্রকল্পে স্লোবে কোন ঘাস লাগানো হয়নি। পরে ৩৯ নং প্রকল্প, ৪০ নং প্রকল্প, ৪১ নং প্রকল্প, ৪৩ নং প্রকল্প, ৪৪ নং প্রকল্প, ৪৫ নং প্রকল্প, ৪৬ নং প্রকল্প, ৪৭ নং প্রকল্প, বোয়ালমারা হাওরের ৪৮ নং প্রকল্প, ৫০ নং প্রকল্প, ৫৩ নং প্রকল্প পরিদর্শন করেন। ৫৩ নং প্রকল্পে এখনো কোন ঘাস লাগানো হয়নি। এই প্রকল্পের ক্লোজারেও বাসঘাস না থাকায় বাধটি ঝূকিপূর্ণ বলে জানিয়েছেন কৃষকেরা। এছাড়াও শনির হাওরের ৯, ১০, ১১ ও ১২ নং প্রকল্প পরিদর্শন করেন।
মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর বলেন, বাঁধে মোটামুটি সন্তোষজনক মাটি পড়েছে। তবে বেশিরভাগেরই স্লোব ঠিক নেই। দুর্বাঘাসও পরিমাণ মতো লাগানো হয়নি। কয়েকটি স্থানে ক্লোজারও অরক্ষিত রয়েছে। কারণ সেখানে সঠিক মতো বাস ও ঘাস কিছুই নেই। আমি বাঁধগুলো পরিদর্শন শেষে উর্ধতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবগত করেছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!