1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

সুনামগঞ্জ বইমেলায় ইয়াকুব শাহরিয়ারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম :: বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯, ৩.২৫ পিএম
  • ৩৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ গ্রন্থমেলা ২০১৯-এ দৈনিক সুনামগঞ্জের খবরের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ারের প্রথম কাব্যগ্রন্থ ‘সত্যো মত বেদনার বীজ’র মোড়ক উন্মোচন করা হয়েছে। মেলার ৪র্থ দিন সন্ধ্যায় সুনামগঞ্জ ঐতিহ্যবাহী যাদুঘর প্রাঙ্গণে এ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও প্রযুক্তি) প্রদীপ সিনহা, আরডিসি শোভন রাংসা ও শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। এসময় কবি একেএম জাকারিয়ার অর্থহীন ফুল ও মো. ইমদাদ হোসেনের ছড়ার আলো ছড়াক আলোরও মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা চম্পা রানী পালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কবি, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, একেএম জাকারিয়া, মো. ইমদাদ হোসেন, ওবায়দুল মুন্সি ও আসাদুল্লাহ্। ইয়াকুব শাহরিয়ারের কাব্যগ্রন্থটি মধ্যবিত্ত ও জসিম বুক হাউজে পাওয়া যাচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!