1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার

রঙ্গালয়ের বর্ষপূর্তি অনুষ্টান

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯, ৪.৩৩ এএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
নাট্য সংগঠন রঙ্গালয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রঙ্গালয়ের সভাপতি মোশাহিদ আলম মহিম।
থিয়েটার সুনামগঞ্জের দলপ্রধান দেওয়ান গিয়াস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ তারিক হাসান দাউদ পীর, হাসন রাজা ট্রাস্টের সাধারণ সম্পাদক দেওয়ান সাজাউর রাজা সুমন, অ্যাড. ছাইদুর রহমান তালুকদার, অ্যাড. খলিল রহমান প্রমুখ। পরে হাসনাত আব্দুল হাই-এর রচনায় মেহেদী হাসানের নির্দেশনায় নাটক ‘সুনাগরিকের সন্ধানে’ মঞ্চস্থ হয়। এছাড়া উৎসবে গান পরিবেশন করেন গামছা পলাশ ও স্থানীয় শিল্পীবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!