1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

শাল্লায় আবারও খাল খনন কাজের উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮, ৩.১৬ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান-হাবিব, শাল্লা::
৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃ খনন প্রকল্পর আওতায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার উপজেলার শাল্লা ইউনিয়নের শ্রীহাঈল গ্রামের নিকটবর্তী আব্রার খাল খনন কাজ ২৬ ডিসেম্বর বুধবার উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিলেট পওর সার্কেল পানি উন্নয়ন বোর্ড মোঃ ছিদ্দিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ খুশী মোহন সরকার, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মুক্তাদির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শমশের আলী মন্টু, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী প্রমুখ।
এ ছাড়া স্থানীয় সাংবাদিক ও শ্রীহাঈল গ্রামের বিভিন্ন লোকজন এসময় উপস্থিত ছিলেন।
জানা যায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যে, ১৭ ফিট প্রস্থ ও ৪ ফিট গভীর এ খনন কাজের মূল্য ষাট লক্ষ টাকা। পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টরা জানান কাজটি দ্রুততার সাথে চলতি শুকনা মৌসুমে-ই সম্পন্ন করা হবে। শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় লোকজন জানান উক্ত কাজটি সম্পন্ন হলে হাওরের পানি নিষ্কাশন, সেচ কাজ ও নৌ যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!