1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

জেএসসি ও পিইসি পরীক্ষায় সোহালা প্রাথমিক বিদ্যালয়ের ভালো ফলাফল

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮, ২.১২ পিএম
  • ৩৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
তীব্র অবকাঠামো ও শিক্ষক সংকটের মধ্যে থেকেও তাহিরপুর উপজেলার সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাকার্যক্রম চলে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে। জেএসএসসি পরীক্ষায় সারা উপজেলায় প্রাপ্ত ৪টি এ প্লাসের মধ্যে সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন ছাত্রী এ প্লাস পেয়েছে। আর মোট ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫০ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ প্লাস পেয়েছে ৬টি। মোট ৬৭ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক গোলাম সরোয়ার লিটন বলেন, ৯শত ছাত্রছাত্রীর এই বিদ্যালয়টিতে ১২ জন শিক্ষকের প্রয়োজন হলেও আছি মাত্র পাঁচ জন শিক্ষক। শ্রেণিকক্ষ ও বেঞ্চের তীব্র সংকটের কারণে ছাত্রছাত্রীদের শিক্ষার উপযুক্ত পরিবেশও নিশ্চিত করতে পারছিনা।
তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আকিকুর রেজা বলেন, বিদ্যালয়টিতে শিক্ষক ও অবকাঠামো সংকট রয়েছে। তারপরও ফলাফল ভাল করেছে। আমরা দুইজন শিক্ষক প্রেষণে দিয়েছি চলতি বছর আরো শিক্ষক দেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!