1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল

টাঙ্গুয়ার হাওরে ১৮ পরিযায়ী পাখি শিকার: চার শিকারিকে দন্ড

  • আপডেট টাইম :: বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮, ১১.৪০ এএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর:
রামসার প্রকল্পভুক্ত সুনামগঞ্জের তাহিরপুরে সংরক্ষিত জলাভুমি টাঙ্গুয়ার হাওরে বিভিন্ন প্রজাতির ১৮টি পরিযায়ী পাখি সহ আটক চার পাখি শিকারিকে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।’
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গুয়ার হাওরের উলান বিল থেকে টুকরি ভর্তি পাখি সহ চার ব্যবসায়ীকে টাঙ্গুয়ার হাওরের নিরাপক্তা কাজের তদারকিতে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। ’
আটককৃতরা হল, উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী লামাগাঁও গ্রামের বাছির মিয়ার ছেলে আজিম উদ্দিন, একই গ্রামের শুকুর আলীর ছেলে শফিক মিয়া, নুরুল হকের ছেলে ইয়াসিন মিয়া ও খাইরুল আমিনের ছেলে সেনারুল মিয়া।’
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বুধবার বলেন, দেশের দ্বিতীয় বৃহৎ সংরক্ষিত জলাভুমি টাঙ্গুয়ার হাওরের উলান বিল নামক একটি জলমহালে বুধবার সকালে ফাঁদ পেতে পাখি শিকারকালে ওই চার পাখি শিকারিকে ১৮টি পরিযায়ী পাখি সহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ আটক করে।,
পরবর্তীতে টাঙ্গুয়ার হাওরের নিরাপক্তা কাজের তদারকিতে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আল-আমিন সরকার তাৎক্ষণিকভাবে হাওরেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক পাখি শিকারীকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে উদ্ধারকৃত পরিযায়ী পাখিগুলোকে উপজেলা সদরে উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করে দেয়া হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!