1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

১৯ নভেম্বর তাহিরপুর সীমান্তের শহিদ সিরাজ লেকে ইত্যাদির দৃশ্যায়ন

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮, ১.৩৪ পিএম
  • ৫৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
উত্তরে মেঘালয় পাহাড়। নিচে স্বচ্ছতোয়া নীলজলের লম্বাটে লেক। উত্তরে কৃত্রিম সবুজাভ টিলা ও হাওর। পশ্চিমে টেকেরঘাট খনিজ প্রকল্পের পরিত্যাক্ত দৃষ্টিনন্দন স্থাপনা ও ক্যাম্পাস এবং পূর্বে বড়ছড়া এলাকা। প্রকৃতি সুন্দর এমন একটি স্থানেই বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দৃষ্টিনন্দন সেট তৈরি করেছেন ফাগুন অডিও ভিশনের কর্ণধার বিখ্যাত উপস্থাপক হানিফ সংকেত। এই খবরে উৎফুল্ল জেলার মানুষ। তারা এমন একটি দৃষ্টিনন্দন স্থান বাছাইয়ের জন্য ইত্যাদি টিমকে অভিনন্দন জানিয়েছেন।
আগামী ১৯ নভেম্বর ইত্যাদি অনুষ্ঠানের দৃশ্যায়ন হবে এখানে। এ উপলক্ষে বিশেষ সাড়া পড়েছে জেলা জুড়ে। ইতোমধ্যে পর্যটকদের মধ্যে আকর্ষণীয় হয়ে ওঠেছে টেকেরঘাট খনি প্রকল্পের পরিত্যাক্ত এই লেক। দেশ বিদেশের পর্যটকরা ঘুরতে এসে এই স্থানের রূপে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। রূপে মুগ্ধ হয়েই এই স্থানে দেশের মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি পরিচালনার সিদ্ধান্ত নেন হানিফ সংকেত। গত বছর থেকেই ইত্যাদি টিমের সহকারিরা সুনামগঞ্জের গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধির সহযোগিতা নেন স্থান নির্ধারণের। তখন সুনামগঞ্জের সাংবাদিক শামস শামীমসহ কয়েকজন গণমাধ্যম কর্মী শহিদ সিরাজ লেকসহ কয়েকটি স্থানের নাম দেন। সংশ্লিষ্টরা সরেজমিন ঘুরে পবর্তীতে শহিদ সিরাজ লেককেই চূড়ান্ত করেন। আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠানের দৃশ্যায়ন করবেন হানিফ সংকেত। পরবর্তীতে বিটিভিতে দেখানো হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব বলেন, প্রশাসনিক অনুমতি শেষে ইত্যাদি পরিচালনার জন্য শহিদ সিরাজ লেক চূড়ান্ত করেছেন সংশ্লিষ্টরা। আমরা তাদের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য সবধরনের ব্যবস্থা নিয়েছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!