1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জে উৎসবমুখর দুর্গোৎসব শেষে দেবীর বিসর্জন সম্পন্ন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ২.১৫ পিএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ৩৮৬ ম-পে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন শেষে হিন্দু ধর্মাবলম্বিরা বিজয়া দশমীতে দেবী দূর্গাকে বিসর্জন দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাক ঢোলের বাদ্যে নেচে গেয়ে দেবীকে বিদায় জানান তারা।
কঠোর নিরাপত্তার মাধ্যমে সুনামগঞ্জ শহরের রিভারভিউ ঘাটে সুরমা নদীতে বিসর্জন দেন তারা। এছাড়াও প্রতিটি উপজেলায় স্ব স্থ স্থান থেকে দেবীকে বিসর্জন দেন। বিসর্জনকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল সর্বত্র।
শুক্রবার সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জে বিসর্জন শুরু হয়। রাত ৯টা পর্যন্ত চলে।
প্রতিমা বিসর্জনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, পৌর মেয়র নাদের বখতসহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হিন্দু ধর্মাবলম্বিরা নির্বিঘেœ দেবীকে বিসর্জন দিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!