1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসবের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৩.৪৯ পিএম
  • ৯১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসবের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কলেজের ১৩ জন প্রাক্তন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।
উৎসব কমিটির আহ্বায়ক এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব এডভোকেট রুহুল তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন হোসেন তওফিক চৌধুরী, কমরেড রমেন্দ্র কুমার দে মিন্টু, এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, নৃপেশ তালুকদার নানু, হুসনা হুদা, বিকাশ চৌধুরী ভানু, এডভোকেট সত্যব্রত রায় বুলু, এডভোকেট পীর মতিউর রহমান, সঞ্চিতা চৌধুরী, আতম মিছবাহ, এডভোকেট শেরেনুর আলী, নাদির আহমদ, প্রাক্তন ভিপি বোরহান উদ্দিন দোলন, শাহ আবু নাসের, হিরন্ময় রায়, শামস শামীম প্রমুখ।

মতবিনিময় সভায় জরুরি কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তগুলো হলো, ২০১৮ সাল পর্যন্ত যাদের ছাত্রত্ব শেষ হবে তারাই রেজিস্ট্রেশনের জন্য মনোনীত হবেন। শহিদ জগৎজ্যোতি পাঠাগারে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়। তাছাড়া অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।

বৃহষ্পতিবার প্রথম দিন আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন উৎসব কমিটির আহ্বায়ক এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী। এর পরেই মিসেস হুসনা হুদা, রুহুল তুহিন, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, সঞ্চিতা চৌধুরী, রোহেনা আক্তার চৌধুরী, এডভোকেট পীর মতিউর রহমান, ড. খায়রুল কবীর রোমেন, হিরন্ময় রায় ও শামস শামীম প্রথম দিনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে শহিদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!