1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

দক্ষিণ সুনামগঞ্জে শহীদ আরশ আলীর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ৪.৪৩ এএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হাওরবেষ্টিত এলাকা দক্ষিণ সুনামগঞ্জের প্রথম সম্মুখ যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা শহীদ আরশ আলীর ৪৮ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় শহীদ আরশ আলী স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও শহীদ আরশ আলী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সভাপতি জিল্লুল হক জিলু।
সভাপতির বক্তব্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আতাউর রহমান বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সর্বকালের সর্বশ্রেষ্ট সন্তান,যথাযোগ্য মর্যাদায় আমরা স্মরণ করছি বীরমুক্তিযোদ্ধা শহীদ আরশ আলী সহ সারা দেশের সব মুক্তিযোদ্ধাদেরকে। বর্তমান সরকারের অঙ্গীকার মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন রাস্তার নামকরণ সেই অনুসারে আমরা শহীদ আরশ আলীর নামে আস্তমা রাস্তার নামকরণের রেজুলেশন উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেছি। শহীদ আরশ আলীর কবর স্থানাস্তরের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে সরকার ঘোষনা দিয়েছেন কোন শহীদ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী অথবা বাবা মা না থাকলে ভাই অথবা বোন ভাতা পাবে। সেই মোতাবেক আমরা শহীদ আরশ আলীর পরিবারের সদস্যদের জন্য ভাতার ব্যবস্থা করার চেষ্টা করছি।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলী গের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান,সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন,আওয়ামী লীগ নেতা তেরাব আলী,জিএম সাজ্জাদুর রহমান, শেখ আব্দুল্লাহ,ফখরু মিয়া, জলা যুবলীগ নেতা মাসুক পারভেজ,উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি নুর হোসেন,সহ সভাপতি জুবেল আহমদ,রাজা মিয়া, সাংবাদিক শফিকুল ইসলাম,ইয়াকুব শাহরিয়ার,উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি তৈয়বুননেছা,শহীদ আরশ আলীর সহোদর আব্দুল হাশিম প্রমুখ।
উল্লেখ্য যে, ১৯৭১ সালের ১৫ ই সেপ্টেম্বর উপজেলার পাথারিয়া ইউনিয়নের বাইবনা গ্রামের আখড়ার মন্দিরে পাকিস্থানী হানাদার বাহিনী রাজাকার আল বদরদের সাথে প্রায় সাড়ে ৩ ঘন্টাব্যাপী সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন একাত্তরের বীর সেনানী শহীদ বীরমুক্তিযোদ্ধা শহীদ আরশ আলী। পরে তার লাশ দিরাই উপজেলার ভাটিপাড়া আহমদপুর নামক স্থানে সমাধিস্থ্য করা হয়। তিনি উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের বাসিন্দা ছিলেন। তাহার বাবা মা নেই। বর্তমানে এক ভাই ও দুই বোন হতদরিদ্র হিসেবে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জ হ্যাচারীর পাশে সিএন্ডবির জায়গায় কুড়েঘর নির্মাণ করে মানবেতর জীবন যাপন করছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!