1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

গল্প, গান আর আড্ডায় শেষ হলো টেংরা হাইস্কুলের ১৩ ব্যাচের ‘এসো মিলি প্রাণের টানে-২০১৮’

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮, ১০.৪০ এএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে

আশিস রহমান :
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৩ এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে ‘এসো মিলি প্রাণের টানে -২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৩ ব্যাচের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘এসো মিলি প্রাণের টানে-২০১৮’ শিরোনামে সহপাঠীদের ঈদ পুনর্মিলনী এক মিলনমেলার রূপ ধারণ করে। সহপাঠীদের নিয়ে আনন্দঘন আড্ডা আর গানের মিলনে ২০১৩ সালের আগের সময়ের হাইস্কুলের স্মৃতিচারণ করতে গিয়ে সবাই যেনো ফিরে যায় হাইস্কুলের ছাত্রজীবনে। স্মৃতিচারণ আর আড্ডায় মাতোয়ারা হন হাইস্কুলের ১৩ ব্যাচের সহপাঠীরা। ২৩ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ১০ টায় টেংরা মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ ব্যাচের সকল প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসে একত্রে মিলিত হয়। পরে সকাল এগারোটায় সমবেত ১৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে টেংরা মাধ্যমিক বিদ্যালয় থেকে র‍্যালি বের হয়।পরে র‍্যালিটি বিদ্যালয়ের পশ্চিম দিকের প্রধান সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে টেংরা টিলার-হাজীপাড়ায় এসে থামে। টেংরাটিলার হাজীপাড়াস্থ শের মাহমুদ ভূঁইয়ার পর্যটন টিলায় দীর্ঘদিন পর সহপাঠীরা একত্রিত হয়ে আবেগে উচ্ছ্বসিত হয়ে পড়েন সবাই। পরে এখানে সকাল সাড়ে এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোন অতিথিদের আসন অলংকৃত করা হয়নি। সহপাঠীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে আনন্দঘন গল্প, আড্ডা, গানে মুখরিত ছিল অনুষ্ঠানের পুরোটা সময়। ১৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মামুন ও ফাহিমা’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে সবাই সমবেত কন্ঠে পরিবেশন করেন কালজয়ী গান ‘ কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই ’।
এরপর শুরু হয় ১৩ ব্যাচের স্মৃতিচারণ ও অনুষ্ঠানের সবার অনুভূতি নিয়ে খোলা মতবিনিময়। মতবিনিময়ে হাইস্কুল জীবন ও সহপাঠীদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মত বিনিময় সভা শেষে পর্যায়ক্রমে শুরু হয় কবিতা আবৃত্তি, একক সংগীত, নিত্য পরিবেশন এবং কৌতুক অভিনয়ের প্রতিযোগিতা। এরপরে মধ্যাহ্ন ভোজ শেষে অনুষ্ঠানের উপভোগ্য অংশ ছিল পাতিল ভাঙ্গা খেলার প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ১৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী বরকত, সোহাগ, মামুন, নওশাদ, সোহান, শান্তা, পারুল, ফাহিমা, নাঈমা, মনিরা, রোকেয়া, আল আমিন, সাইফুল, আশিস রহমান, পারভেজ, রুবেল-১, বকুল, মনির, আক্তার, তুহিন, মাসুদ, জাহাঙ্গীর, আওয়াল, রিমন, হানিফ, রাসেল, মান্না, মাইন উদ্দিন, মাহবুব, শান্ত, আরিফ, রুবেল-২, হাসিম, রুবেল-৩, সিরাজুল, ইমন, সালেক, মনির, কামরুল প্রমুখ। পরে বিকাল চারটায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ‘এসো মিলি প্রাণের টানে-২০১৮’ এর সমাপ্তি ঘোষণা করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!